ময়মনসিংহের তারাকান্দায় ৮ কোটি ১৪ লাখ টাকার কোবরা সাপের বিষসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব-১৪।রোববার দুপুরে তারাকান্দা উপজেলার টিউকান্দা চৌরাস্তা থেকে তদের আটক করা হয়। আজ সোমবার তারাকান্দা থানায় র্যাবের ওরারেন্ট অফিসার ছানেয়ার বাদী মামলা করলে দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়।